1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৬৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাবুরা ইউনিয়ন বনাম নুরনগর ইউনিয়ন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে নুরনগর ইউনিয়নকে পরাজিত করে গাবুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ী দলগুলো নিয়ে চূড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, নুরনগর ইউনিয়নের আমির ড. রুহুল আমিন ও গাবুরা ইউনিয়নের আমির মাওলানা দিদারুল ইসলাম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী শাখার সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব সাঈদী হাসান বুলবুল।

খেলায় অংশগ্রহণকারী দল, অতিথিবৃন্দ এবং দর্শনার্থীদের অংশগ্রহণে মাঠ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সদস্যরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar