1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নোয়াখালীতে সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে জখম - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

নোয়াখালীতে সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২১৬ জন খবরটি পড়েছেন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহাব উদ্দিন (৫০) নামে বিএনপির এক নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাসপাতাল রোড মিজানের চা দোকান সংলগ্নে এ ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগী সাহাব উদ্দিন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে চরএলাহী ইউনিয়নের প্রয়াত আবদুল মতিন তোতার ছেলে ও ইউনিয়ন যুবদল নেতা ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা ও সাব্বির, বাহাদুরসহ ১০-১৫ জন হামলা চালিয়ে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে ক্ষুর (ধারালো ছুরি) দিয়ে গলা কাটার চেষ্টা করে। এ সময় বাঁচাতে গেলে তার প্রবাসী ভাই বেলাল হোসেনকেও (৩৭) আহত করা হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

খবর নিয়ে জানা গেছে, হামলাকারীরা চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আবদুল মতিন তোতার ছেলে ও তার বন্ধু। গত বছরের ৩০ আগস্ট সন্ত্রাসী হামলায় আবদুল মতিন তোতা নিহত হন। ভুক্তভোগী সাহাব উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। দীর্ঘ ৭ মাস কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন।

আহত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে হাসপাতালে দেখতে গিয়ে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. ফখরুল ইসলাম বলেন, চরএলাহীর তোতা চেয়ারম্যানের ছেলেরা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার ও কোম্পানীগঞ্জের ভূয়া অভিভাবক বজলুল করিম আবেদ এর নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী এলাকায় ঘাট দখল ও চাঁদাবাজি করে আসছে। এসবের প্রতিবাদ করায় আজ (রোববার) বিএনপি নেতা সাহাব উদ্দিনকে তারা হত্যা চেষ্টা করেছে। অবিলম্বে এ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার বলেন, ‘দুপক্ষই আমাদের দলের নেতাকর্মী। তবে তোতার ছেলেদের আমরা প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মাদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ দায়ী ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar