1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষ; চাচার হাতে ভাতিজা খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষ; চাচার হাতে ভাতিজা খুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের একজন নিহত এবং তার স্ত্রী রিনা বেগম (২৮) আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। আহত রিনা বেগম তার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ২০ আগস্ট দুপুরে গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া ও চাচাতো ভাইদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে তাঁরা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে জুয়েল ও তার স্ত্রী রিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে জুয়েল মিয়া মৃত্যুবরণ করেন। রিনা বেগম বর্তমানে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মনোহরদী থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল জাব্বার জানান, “ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ও একজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়া দিন ও বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar