1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাগড়াছড়ি- রামগড়ে মা মেয়েকে গলা কেটে হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

খাগড়াছড়ি- রামগড়ে মা মেয়েকে গলা কেটে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮২ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) গভীর রাতের কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার পর বিষয়টি জানাজানি হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে গরু-হাঁস-মুরগি বাইরে না আসায় সকাল সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। জমিজমা লেখে দেওয়া নিয়ে পারিবারিক বিরোধ ছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar