1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস - bdtelegraph24.com
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ, দাবি জীবনযাত্রার ব্যয় কমানো পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু নিষেধাজ্ঞা শেষে সাগর-নদীতে ইলিশ শিকারে ৫ লক্ষাধিক জেলে শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না, দাবি জেলেদের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরাইয়া জান্নাত: প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ 

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৩২ জন খবরটি পড়েছেন

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ এবং মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

আগামী কয়েকদিনের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ একাধিক বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবার ও রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar