1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সিয়াটেল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সিয়াটেল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ জন খবরটি পড়েছেন

খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে পারলেন না লিওনেল মেসি। আক্ষেপ ও হতাশার মধ্য দিয়ে কেটেছে লিগস কাপের ফাইনাল। ট্রফি ফয়সালার ম্যাচে ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সিয়াটেল, তবে এই হারের সঙ্গে জড়িত হয়েছে উত্তেজনাপূর্ণ ঘটনা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের পরই শুরু হয় হাতাহাতি ও কথা কাটাকাটির ঘটনা। মাঠে ধাক্কাধাক্কির সময় লুইস সুয়ারেজও বচসায় জড়িয়ে পড়েন।

ম্যাচের ৮৯ মিনিটে পল রথরকের গোলে ৩-০ ব্যবধান নিশ্চিত হওয়ার পর উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। তবে আগে থেকেই ২৬ মিনিটে সতীর্থের বাড়ানো বল হেডে গোল করে সিয়াটেলকে এগিয়ে দেন ডি রোসারিও। বিরতির পর মিয়ামির লুইস সুয়ারেজের পাসে লিওনেল মেসি সামনে থেকে শট নেন, কিন্তু তা পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।

৮৪তম মিনিটে ইয়ানিক ব্রাইট ডি বক্সে ফাউল করলে সিয়াটেল পেনাল্টি পায়। আলেক্স রোলড্যান তা গোল করেন এবং ব্যবধান ২-০ করেন। শেষের দিকে পল রথরক কর্নার থেকে দুর্দান্ত শটে দলের জয় নিশ্চিত করেন।পরিসংখ্যানে বল দখল, পাস এবং আক্রমণ-প্রতি আক্রমণ সবই মিয়ামির পক্ষে থাকলেও গোলের মুখ দেখাতে ব্যর্থ হয় তারা। অন-টার্গেটে একটিও শট নিতে পারেনি মেসির দল।

এই হারে মেসির ৪৭তম ট্রফি জয়ের আশা পিছিয়ে গেল। সর্বশেষ তিনি ২০২৪ সালে মিয়ামির হয়ে সাপোর্টারস শিল্ড জিতেছিলেন। ট্রফি হাতছাড়া হলেও উত্তেজনাপূর্ণ ম্যাচের কারণে ফাইনালকে মনে রাখবেন ফুটবলপ্রেমীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar