1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাদ্য অধিদপ্তরে উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ জনের প্রার্থিতা বাতিল - bdtelegraph24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
“তিনটা না” এবং ঘুম ভাঙার গল্প নাসিরনগরে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; বাড়ছে ক্রেতাদের ভীড় পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ল ২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ার ৯ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

খাদ্য অধিদপ্তরে উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ জনের প্রার্থিতা বাতিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৭০ জন খবরটি পড়েছেন

খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) অধিদপ্তরের উপ-পরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের ৩১/০৮/২০২৩ খ্রি. তারিখের ১৩.০১.০০০০.০৩১.১১.০০৫.২২.৮০২ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং ০৯/০৩/২০২৫খ্রি. তারিখের ১৩.০১.০০০০.০৩১.১১.০০৩.২৫.১৯৮ নং স্মারকের পুন:নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৪র্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে, একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন।

অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা/ব্যক্তিগত/অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন/বিকৃতি করে একই পদে একের অধিক আবেদন করেছেন।

এতে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮ এর ‘ঙ’ শর্তে “কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।”

উল্লেখ থাকায় ৪র্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে ৪৭৮৫৬১টি আবেদনের মধ্যে ১৪২টি আবেদন (তালিকা সংযুক্ত) বাতিল করা হলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar