1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইসলামী ব্যাংকে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে - bdtelegraph24.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
“তিনটা না” এবং ঘুম ভাঙার গল্প নাসিরনগরে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; বাড়ছে ক্রেতাদের ভীড় পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ল ২ ডিসেম্বর যশোর ও কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ার ৯ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ছাতকে দেড় হাজার টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেটার আঘাতে চাচি নিহত কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

ইসলামী ব্যাংকে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩০২ জন খবরটি পড়েছেন

ইসলামী ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষা ফলাফল এখনও প্রস্তুত হয়নি। তবে দ্রুত প্রকাশের জন্য কার্যক্রম চলছে। বুধবার (৫ নভেম্বর) ব্যাংকের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ কর্মকর্তা বলেন, ‘দুই পদে নিয়োগ পরীক্ষা গ্রহণের পর ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। আজকালের মধ্যে বলা যাবে, কবে ফলাফল প্রকাশ করা হবে। এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।’

জানা গেছে, গত ১ নভেম্বর (শনিবার) রাজধানীর ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি এ ব্যাংকের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। এ জন্য এক লাখ ৩২ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ৫০ শতাংশ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগ্রহী প্রার্থীদের ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়।

নিয়োগ পাওয়ার পর ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার ২৮ হাজার ও ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) ২৬ হাজার টাকা বেতন পাবেন। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। স্নাতকোত্তর বা সমমান অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারীদের এ দুই পদে আবেদনের সুযোগ দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar