1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় আ.লীগ নেতা ভোলা গ্রেফতার - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

বাঘারপাড়ায় আ.লীগ নেতা ভোলা গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় বিস্ফোরক আইনে আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া থেকে তাকে আটক করা হয়।

সাইফুজ্জামান চৌধুরী ভোলা ওই এলাকার প্রয়াত নুরুজ্জামান চৌধুরী মনুর ছেলে এবং জেলা পরিষদের সাবেক সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন করেন। এ মামলায় সাইফুজ্জামান চৌধুরী ভোলা ৫ নম্বর আসামি ছিলেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তোলা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, বিস্ফোরক আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন সাইফুজ্জামান। জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এরই ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়েছে

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar