1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছালেন ডা. জুবাইদা রহমান - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিবাদ সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে অগ্রাধিকারের প্রতিশ্রুতি এমপির ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: বিতর্কিত মন্তব্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন

লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছালেন ডা. জুবাইদা রহমান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন।

ডা. জুবাইদা রহমানের ঢাকা আগমনের পরপরই হাসপাতাল ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুরে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে তার পরিবারের সদস্যরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন।

পরিবারের সদস্যদের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এছাড়াও দলের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তা মিলিয়ে ১৪ জনের একটি দল এই সফরে থাকছেন।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসকদের একটি দল মেডিক্যাল বোর্ডে যুক্ত হন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

নেতাকর্মীদের ভিড়

ডা. জুবাইদা রহমানের অপেক্ষায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করেছিলেন। এছাড়া, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিন অসংখ্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালের বাইরে দিনরাত অবস্থান নিয়ে তার খোঁজখবর নিচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar