1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে খুলে গেল ইঞ্জিন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

দিনাজপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দিনাজপুরের হিলিতে চলন্ত অবস্থায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কাপলিং বা স্প্রিং ভেঙে ইঞ্জিন থেকে সব বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। পরে রেলওয়ের টেকনিশিয়ানদের প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এই ‘পার্টিং’-এর ঘটনা ঘটে। ট্রেনটি চিলাহাটি থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক বা কাপলিং খুলে যায়। এতে বগিগুলো ছাড়াই ইঞ্জিনটি বেশ কিছু দূর এগিয়ে হিলি রেল স্টেশনে পৌঁছে যায়। অন্যদিকে, যাত্রীবাহী বগিগুলো হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় লাইনের ওপর আটকা পড়ে থাকে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এই বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে এবং এতে বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্রেনের পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, যান্ত্রিক পরিভাষায় একে ‘পার্টিং’ বলা হয়। ঘটনার পর রেলওয়ের কারিগরি দল (টিএক্সআর) দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নিরাপত্তার খাতিরে প্রথমে ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি হিলি স্টেশনে আনা হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামতের জন্য বিরামপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে।

ভোর সকালে এই দুর্ঘটনার কারণে ওই রুটের অন্যান্য ট্রেনগুলোও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X