1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় জামায়াতের ও ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারমিছিল - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

বাঘারপাড়ায় জামায়াতের ও ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারমিছিল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ জন খবরটি পড়েছেন
Oplus_132096

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার যশোরের বাঘারপাড়ায় জামায়াতের উদ্যোগে নির্বাচনী মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকালে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে মিছিলটি বাঘারপাড়া মহিলা কলেজ গেট থেকে শুরু হয়ে
উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে চৌরাস্তায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। প্রচার মিছিলে চোখেপড়ার মতো লোক উপস্থিত ছিল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন বিকালে বাঘারপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি বেলাল হোসাইন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঘারপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, সাবেক সভাপতি মাওলানা আবু তাহের প্রমুখ। প্রচার মিছিলে সবাই হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ গেটে শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar