1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘর মুখর মানুষের উপচে পড়া ভিড় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের অসন্তোষ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের সঙ্গে শাখা ছাত্রদল কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘর মুখর মানুষের উপচে পড়া ভিড় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের অসন্তোষ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২১ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, শত শত বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন যাত্রী পরিবহনের আশায় দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। এতে করে মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে, ফলে কোথাও কোথাও ধীরগতি লক্ষ্য করা গেছে।

বি এমএন্টারপ্রাইজের চালক আজাদ বলেন, “সকাল থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। যাত্রী পূর্ণ হলেই গন্তব্যে রওনা দেব।”

কুড়িগ্রাম যাত্রী সুমি জানান, “আমার স্বামী চাকরির কারণে ঈদের আগের দিন বাড়ি যাবে। তাই ভিড় এড়াতে আজই রওনা হয়েছি। কিন্তু তেলের অজুহাতে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে।”

রংপুরগামী সিয়াম পরিবহনের সুপারভাইজার রাসেল বলেন, “আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছি।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত বলেন, “এলাকার শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেবে, তাই হঠাৎ অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা কম। যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে, কোনো ধরনের ভোগান্তি হবে না বলে আশা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X