1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতেই দেশে ঢুকতে পারে ‘গর্জন’ বৃষ্টিবলয় - bdtelegraph24.com
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ, দাবি জীবনযাত্রার ব্যয় কমানো পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু নিষেধাজ্ঞা শেষে সাগর-নদীতে ইলিশ শিকারে ৫ লক্ষাধিক জেলে শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না, দাবি জেলেদের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরাইয়া জান্নাত: প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ  বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণে অপারগতাঃ ছেলে গ্রেপ্তার

রাতেই দেশে ঢুকতে পারে ‘গর্জন’ বৃষ্টিবলয়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের আকাশে সোমবার রাতের মধ্যেই ‘গর্জন’ নামে একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা (Bangladesh Weather Observation Team)। সংস্থাটি বলছে, এই বৃষ্টিবলয় ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে এবং এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশে আকাশ মেঘলা রয়েছে এবং কিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে একই সময়ে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকায় সামগ্রিক পরিস্থিতি দেখে বৃষ্টিবলয়ের আগমন সহজে বোঝা যাচ্ছে না।

বিডব্লিউওটি জানিয়েছে, রাতের মধ্যেই এই বৃষ্টিবলয় দেশে প্রবেশ করতে পারে এবং পরবর্তী কয়েকদিন তা সক্রিয় থাকবে। এ সময় দেশের অধিকাংশ স্থানে কম-বেশি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। তবে দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি বলছে, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে চলমান গরম পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আসতে পারে, যদিও কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar