1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকিজ গ্রুপের সিলিং ফ্যান উপহার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আকিজ গ্রুপের সিলিং ফ্যান উপহার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি.।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের (সিআইপি) পক্ষ থেকে ১০টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে। আকিজ সিটির আয়োজনে রবিবার (১৯ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীবের কাছে ১০টি সিলিং ফ্যান বুঝিয়ে দেন আকিজ গ্রুপের পক্ষে আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান। এ সময় উপস্থিত ছিলেন আকিজ সিটির সিনিয়র সুপারভাইজার সাব্বির আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স।

আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান বলেন, ‘আকিজ গ্রুপ একটি মানবিক প্রতিষ্ঠান। ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকে। আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের উদ্যোগে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে শুভেচ্ছা উপহার হিসেবে ১০টি সিলিং ফ্যান দেওয়া হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, ‘হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু সিলিং ফ্যান নষ্ট হওয়ায় রোগীরা কষ্ট পাচ্ছিল। পরিস্থিতি বিবেচনা করে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন বরাবর সিলিং ফ্যানের জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে শুভেচ্ছা উপহার হিসেবে ১০টি সিলিং ফ্যান দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞ। তীব্র এই গরমে ফ্যানগুলো রোগীদের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar