1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন,অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাথার সামনের চুলের স্টাইল অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো হওয়ায় শখ করে ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘নেইমার’। ফেলেক্সভি জাতের অন্তত ১ হাজার ৩০০ কেজি ওজনের এই ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা।

সরেজমিনে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, ‘নেইমার’ নামের ষাঁড়টি দড়ি ছাড়াই খামারে ঘোরাঘুরি করছে। শান্ত স্বভাব, সুউচ্চ দেহ, আকর্ষণীয় গঠন ও মাথার সামনের বিশাল চুলের কারণে অন্য গরুগুলোর থেকে তাকে আলাদাভাবে চেনা যাচ্ছে। সাড়ে তিন বছর ধরে নেইমারকে যত্ন ও ভালোবাসায় লালন-পালন করেছেন যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিয়াহাটি গ্রামের নিরঞ্জন পাঁড়ের ছেলে দেবু পাঁড়ে।

নিরঞ্জন পাঁড়ে জানান, মাথার সামনের চুলের স্টাইল অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার  জুনিয়রের মতো হওয়ায় শখ করে তার ছেলে ষাঁড়টির নাম রেখেছেন ‘নেইমার’।

পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার ষাঁড়টির ওজন প্রায় ১ হাজার ৩০০ কেজি। প্রতিদিন তাকে প্রায় ১ হাজার ৫০০ টাকার খাবার খাওয়ানো হয়। খোল, ভুসি, খড় ও ভুট্টার গুঁড়া, মাঝেমধ্যে দেশি সবুজ ঘাস এবং পরিমাণমতো চালের খুদ দিয়ে রান্না করা ভাত খাওয়ানো হয় তাকে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা গরুটিকে মোটাতাজাকরণের জন্য কোনো ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি।

তিনি বলেন, “আশা করি কোরবানির আগমুহূর্তে পছন্দমতো দাম পাব। ১২ লাখ টাকা দাম চাচ্ছি, তবে দরদামের সুযোগ রয়েছে।”

অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তহীদুল ইসলাম জানান, ফেলেক্স ভি জাতের এই ষাঁড়টি আমি দুইবার দেখতে গিয়েছি। ষাঁড়টি ছাড়া অবস্থায় পালন করা হয় এবং এটিকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar