1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে রাঙ্গামাটিতে নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে রাঙ্গামাটিতে নতুন সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

রাঙ্গামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে এই নতুন প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে।​

শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।​ নতুন এই কমিটিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলম সভাপতি, দৈনিক আমারদেশ ও এসএ টিভির প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে সংগঠনটির প্রাথমিক সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।​মতবিনিময় সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।​

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বর্তমান সময়ে সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন।তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের প্রতিনিয়ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে। এমন এক কঠিন পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই ‘রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন’এর আত্মপ্রকাশ।​তিনি আরও যোগ করেন, রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। পাশাপাশি জেলার সংবাদকর্মীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি সর্বদা রাজপথে ও পাশে থাকবে।

নবগঠিত এই কমিটিকে রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন এবং সংগঠনটির সাফল্য কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar