1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওসিকে হুমকির পর এবার থানায় আশ্রয় নিলেন ছাত্রনেতা মাহাদী! - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ওসিকে হুমকির পর এবার থানায় আশ্রয় নিলেন ছাত্রনেতা মাহাদী!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হবিগঞ্জে ওসিকে হুমকি দিয়ে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহাদী হাসান এবার নিজের নিরাপত্তার জন্য থানায় আশ্রয় নিয়েছেন। বুধবার ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা তার ওপর হামলা চালাতে আসছেন।

লাইভে দেখা যায়, মাহাদী এক সঙ্গীকে নিয়ে রিকশায় করে হবিগঞ্জ সদর থানার দিকে যাচ্ছেন। পরে থানার ভেতরে প্রবেশ করে তিনি পুলিশের কাছে নিরাপত্তা সহায়তা চান।

মাহাদীর দাবি, ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে তাকে ধাওয়া করা হয়। তিনি বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি আগে থেকেই সংশ্লিষ্টদের জানিয়েছিলেন এবং আশ্বস্তও করা হয়েছিল।

তবে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, হামলার অভিযোগসংক্রান্ত ভিডিওতে ছাত্রদলের কাউকে দেখা যায়নি এবং মাহাদীও কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারেননি। তিনি জানান, মাহাদী একটি মৌখিক অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে শায়েস্তাগঞ্জ থানায় এক যুবকের মুক্তির দাবিতে গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় মাহাদী হাসান দেশজুড়ে আলোচনায় আসেন। পরে তাকে গ্রেপ্তার করা হলেও আদালত জামিনে মুক্তি দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar