1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

সাকিব আহসান
প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বৃহৎ উদ্যোগ গ্রহণ করলেও সেই তালিকা থেকে বাদ পড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান সরকারি প্রতিষ্ঠানটি তালিকায় স্থান না পাওয়ায় স্থানীয় বাসিন্দা, রোগী ও স্বজনদের মধ্যে হতাশা, ক্ষোভ ও বঞ্চনার অনুভূতি তৈরি হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের গত ৬ জুলাই জারি করা এক পত্রে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও জনবল সৃষ্টির প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রকাশিত তালিকায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম থাকলেও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম না থাকায় নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরেই রোগীর তুলনায় শয্যা, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটে ভুগছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। অনেক সময় শয্যা না থাকায় রোগীদের মেঝেতে বা বারান্দায় অবস্থান করতে হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাদের ঠাকুরগাঁও, রংপুর কিংবা দিনাজপুরে পাঠানো হয়, যা দরিদ্র মানুষের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে।

চিকিৎসা নিতে আসা ভোমরাদহ ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাদের বলেন, “আমরা গ্রাম থেকে অনেক কষ্ট করে হাসপাতালে আসি। এখানে রোগীর তুলনায় সুযোগ-সুবিধা অনেক কম। সরকার যখন অন্য উপজেলাগুলোকে ১০১ শয্যায় উন্নীত করছে, তখন পীরগঞ্জকে বাদ দেওয়াটা আমাদের কাছে খুবই কষ্টের।”
একই ধরনের ক্ষোভ প্রকাশ করেন শিশু রোগী নিয়ে হাসপাতালে আসা গৃহিণী নাসিমা বেগম। তিনি বলেন, “আমার বাচ্চাকে নিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। যদি হাসপাতালের শয্যা ও চিকিৎসা সুবিধা বাড়ানো হতো, তাহলে সাধারণ মানুষের এত ভোগান্তি পোহাতে হতো না। আমরা চাই পীরগঞ্জকেও দ্রুত এই প্রকল্পের আওতায় আনা হোক।”

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কলেজশিক্ষার্থী রাকিব হাসান বলেন, “পীরগঞ্জের জনসংখ্যা ও রোগীর চাপ বিবেচনায় এই হাসপাতালকে আরও বড় করা প্রয়োজন। পাশের উপজেলার হাসপাতাল উন্নীত হচ্ছে, অথচ আমাদের উপজেলার মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।”
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, পীরগঞ্জ উপজেলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানকার স্বাস্থ্যসেবার ওপর আশপাশের অনেক মানুষও নির্ভরশীল। তাই অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষজ্ঞ চিকিৎসক এবং শয্যা সংখ্যা বৃদ্ধি এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, সরকারের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে প্রকৃত প্রয়োজন ও রোগীর চাপ বিবেচনায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তালিকার বাইরে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। অন্যথায় এই অঞ্চলের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকেই যাবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের আওতায় অন্তর্ভুক্ত করবে। এতে প্রায় তিন লাখ মানুষের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্য বাস্তবায়ন আরও বেগবান হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar