1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৭ জন খবরটি পড়েছেন

।। নিরাপত্তা জোরদারে ১০ আনসার সদস্য মোতায়েন, সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ,কুষ্টিয়া।

কুষ্টিয়ার দৌলতপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

সোমবার (২১জুলাই) সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সংসদ সদস্য বলেন, “দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। সরকারিভাবে বরাদ্দকৃত ওষুধ যথাযথভাবে রোগীদের মধ্যে বিতরণ করতে হবে এবং হাসপাতালের সেবার মান বজায় রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা, দুর্নীতি বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।”

তিনি হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন। এমপির এ আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন হাসপাতালের রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

এদিকে, হাসপাতালের রোগী, স্বজন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা, চুরি, দালালচক্রের দৌরাত্ম্য এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মোতায়েনকৃত আনসার সদস্যরা হাসপাতালের প্রধান ফটক, জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করবেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন বলেন,

“রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই লক্ষ্যেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় থাকবে, চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং রোগী ও তাদের স্বজনরা আরও নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “হাসপাতালকে দালালমুক্ত, নিরাপদ ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে রোগী, স্বজন ও সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা জানান, আনসার সদস্য মোতায়েনের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের মধ্যে চিকিৎসাসেবা গ্রহণে আস্থা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সংসদ সদস্যের আকস্মিক পরিদর্শন হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar