1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম, বরাদ্দ অনুযায়ী খাবার না পাওয়ার অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম, বরাদ্দ অনুযায়ী খাবার না পাওয়ার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (২৫ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের সরকারি খাদ্য তালিকায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম এবং নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী পুষ্টিকর খাবার দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ তুলেছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা।

শনিবার সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে গিয়ে দেখা যায়, দুপুরের খাবারের জন্য মুরগির মাংস ও ডাল রান্না করা হচ্ছে। রাঁধুনী জানান, হাসপাতালে প্রায় ১০০ রোগী ভর্তি থাকলেও মাত্র ৫০ জনের খাবার রান্না করা হচ্ছে, যার ফলে সবাইকে খাবার দেওয়া সম্ভব হয় না।

হাসপাতাল সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ বিভাগে ভর্তি প্রতিটি রোগীর জন্য প্রতিদিন সরকারিভাবে ১৭৫ টাকার খাবার বরাদ্দ রয়েছে। দরপত্রের শর্ত অনুযায়ী সকালের নাস্তায় নির্দিষ্ট পরিমাণ চিড়া, দুটি ডিম, চিনি ও বড় সাইজের সবরি কলা এবং দুপুর ও রাতের খাবারে নির্দিষ্ট ওজনের চালের ভাত, সপ্তাহে তিন দিন মাছ, তিন দিন মুরগির মাংস এবং একদিন খাসির মাংস দেওয়ার বিধান রয়েছে।

তবে রোগীদের অভিযোগ, সকালে দুটি ডিমের পরিবর্তে একটি এবং ছোট আকারের নিম্নমানের কলা ও নামমাত্র চিড়া দেওয়া হয়। এছাড়া দুপুরে মাছ কিংবা খাসির মাংসের পরিবর্তে নিয়মিতই কম ওজনের পোল্ট্রি মুরগির মাংস সরবরাহ করা হচ্ছে। চাল ও তরকারির মান খারাপ হওয়ায় অনেকেই বাধ্য হয়ে বাসা থেকে খাবার আনিয়ে খাচ্ছেন।

খাদ্য সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হাবিব স্টোর’-এর স্বত্বাধিকারী আহমদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “বরাদ্দ অনুযায়ীই খাদ্য সরবরাহ করা হচ্ছে।”

২০১৩ সালের একটি আইনি জটিলতার কারণে বিগত বছরগুলোতে নতুন দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি বলে জানা গেছে, যার ফলে দীর্ঘদিন ধরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে আসছে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহনেওয়াজ বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ঠিকাদারকে সাথে নিয়ে রান্নাঘর ও খাবারের মান পরিদর্শনপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar