1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগে উপকৃত হবে ১০ হাজার পরিবার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগে উপকৃত হবে ১০ হাজার পরিবার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

মো. কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে মা ও শিশুর পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ হিসেবে “Integrated Actions through Mother and Child Benefit Programme (MCBP) and Disaster Risk Reduction (DRR)” প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাঙামাটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লব চাকমা, মনিটরিং পরিদর্শক, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (আশিকা), রাঙামাটি। প্রধান অতিথি ছিলেন নাজমা আশরাফী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাঙামাটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইউংপু মারমা, সম্মানিত সদস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ; নূয়েন খীসা সিভিল সার্জন, রাঙ্গামাটির, মো. মোবারক হোসেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসকের এর কার্যালয় রাঙামাটি, এবং অনুকা খীসা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাঙামাটি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মায়া চাকমা, প্রকল্পের কর্মকর্তা, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত খীসা।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের গর্ভবতী নারী, দুগ্ধদানকারী মা, শিশু ও দরিদ্র জনগোষ্ঠী এখনও অপুষ্টি, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনাকে একসঙ্গে নিয়ে কাজ করবে এমসিবিপি-ডিআরআর প্রকল্প।প্রকল্পটি বাংলাদেশ সরকারের সহযোগিতায়, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে রাঙামাটির বিভিন্ন দুর্গম ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার এবং ৪৮ হাজারেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।

প্রকল্পের আওতায় পরিবারভিত্তিক পুষ্টি শিক্ষা, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, শিশুর সুষম পুষ্টি নিশ্চিতকরণ, মাতৃদুগ্ধ পান বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে নিয়মিত পরামর্শ প্রদান করা হবে।এছাড়া Disaster Risk Reduction (DRR) কার্যক্রমের আওতায় কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট, দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা, স্বেচ্ছাসেবক দল গঠন, জরুরি সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ-সহনশীল কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সভায় বক্তারা বলেন, সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হলে রাঙামাটিতে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে রাঙামাটির পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar