1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে অস্ত্রোপচারের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাগেরহাটে অস্ত্রোপচারের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
মঙ্গলবার (১১ আগস্ট) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাট শহরের পলি ক্লিনিকে পিত্তথলির পাথর অস্ত্রোপচারের সময় নাছিমা আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৪টার দিকে তার মৃত্যুর খবর পাওয়ার পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। নাছিমা কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারদাড়িয়া গ্রামের সুমন সরদারের স্ত্রী।

স্বজনদের ভাষ্য, সোমবার রাতে নাছিমাকে ক্লিনিকে ভর্তি করা হয় এবং রাত ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অস্ত্রোপচার চলাকালে অপারেশন থিয়েটারের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনেছিলেন বলে দাবি করেন তারা।

নাছিমার স্বামী সুমন সরদার বলেন, “আমরা অন্যত্র চিকিৎসা করানোর কথা ভাবছিলাম। চিকিৎসায় অবহেলার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে, আমি এর নিরপেক্ষ তদন্ত চাই।”

ঘটনার পর ক্লিনিকে উত্তেজনা সৃষ্টি হলে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা অভিযোগ করেন, ক্লিনিকটিতে আগেও রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই এর চিকিৎসাব্যবস্থা ও অবকাঠামো খতিয়ে দেখা প্রয়োজন।

পলি ক্লিনিকের পরিচালক ডা. সুনীল কুমার বলেন, “প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার শুরু হয়। অপারেশনের সময় হঠাৎ রোগীর হৃদস্পন্দন বেড়ে যায়। চিকিৎসকরা চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, অস্ত্রোপচারের আগে রোগীর স্বজনদের কাছ থেকে সম্মতিপত্র নেওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেই অপারেশন করা হয়েছিল।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, “এখন পর্যন্ত রোগীর স্বজনদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. ম. মো. মাহবুবুল আলমের বক্তব্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar