1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ধানক্ষেত থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

শরণখোলায় ধানক্ষেত থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

​শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় কৃষকের ধানক্ষেত থেকে উদ্ধার করা ৯ ফুট লম্বা একটি বিশালাকার অজগর সাপকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
​বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের ২ নং বকুলতলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৮ কেজি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান এক কৃষক। বিষয়টি জানাজানি হলে এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিবেশ, বন ও বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরণখোলা ভিটিআরটি (VTRT)’ টিমের প্রতিনিধি নাহিদ হাসান ও মোঃ হাসান মুন্সি দ্রুত ঘটনাস্থলে যান।
​পরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ সহযোগিতায় সাপটিকে কোনো ক্ষতি না করে সম্পূর্ণ অক্ষত ও নিরাপদে উদ্ধার করা হয়।
​উদ্ধারের পর একই দিন বিকেলে অজগরটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের পার্শ্ববর্তী সুরক্ষিত গহীন বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

লোকালয় থেকে সাপটি দ্রুত ও দক্ষতার সাথে উদ্ধার করায় স্বস্তি প্রকাশ করেছেন বকুলতলা গ্রামের বাসিন্দারা। বন্যপ্রাণী রক্ষায় Forest Department ও ভিটিআরটি টিমের এমন তৎপরতা ও সচেতনতামূলক পদক্ষেপের প্রশংসা জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণী প্রেমীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar