1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোরেলগঞ্জে বজ্রপাতে একসঙ্গে প্রাণ হারালেন আপন দুই ভাই - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

মোরেলগঞ্জে বজ্রপাতে একসঙ্গে প্রাণ হারালেন আপন দুই ভাই

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ জন খবরটি পড়েছেন


মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে একই সাথে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই এলাকার আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। এর মধ্যেই দুই ভাই বাড়ির অদূরে নিজেদের ধান ক্ষেতে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

​নিহতদের ভাইপো রাজিব বাছাড় শোকাতুর কণ্ঠে জানান, সকালে তার দুই কাকা একসঙ্গে মাঠে কাজ করতে গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, বড় কাকা নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও ৪টি সন্তান রয়েছে এবং ছোট কাকা মানিক বাছাড়ের স্ত্রী ও ২ সন্তান রয়েছে। দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবার দুটি এখন দিশেহারা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​একই পরিবারের দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে পুরো শৌলখালী গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar