1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিলিপাইনে ভোট শুরুর আগে গোলাগুলি: নিহত ৩, আহত ১৫ - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

ফিলিপাইনে ভোট শুরুর আগে গোলাগুলি: নিহত ৩, আহত ১৫

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফিলিপাইনের একটি আধা-স্বায়ত্তশাসিত মুসলিম অঞ্চলে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চল ইন মুসলিম মিনদানাও (বিএআরএমএম) এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। প্রথমবারের মতো নির্বাচিত পার্লামেন্ট গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

কোটাবাতো পুলিশের প্রধান জিবিন বংকায়াও জানান, মধ্যরাতের কিছু আগে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলের বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে। ভোট দেওয়ার জন্য লাইনে আগে দাঁড়ানো নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনার বর্ণনা দিয়ে জিবিন বংকায়াও বলেন, ‘দুই দলের মধ্যে লাইনে আগে জায়গা নেওয়া নিয়ে বিরোধ থেকেই ঘটনার শুরু। প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতি হয়, একপর্যায়ে ভিড়ের মধ্যে গুলিবর্ষণ শুরু হয়।’

এই গোলাগুলিতে জড়িত ব্যক্তিরা মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) থেকে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এছাড়া সোমবার ভোরে আরেকটি ভোটকেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে।

বাংসামোরো অঞ্চল দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতা এবং প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে পারিবারিক সংঘাতের জন্য পরিচিত। ১৯৯০-এর দশকের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সহিংসতা মোকাবিলায় অঞ্চলটিতে ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। গত মাসে অঞ্চলটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর গাড়িবহরেও হামলার ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X