জহুরুল হক, দৌলতপুর প্রতিনিধি
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর), বিকেল ৩টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে আরোজ আলী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরোজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর থেকে দৌলতপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আরোজ আলী বাড়ির পাশের বিলের পাড়ে একটি চালার নিচে আশ্রয় নেন। দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।