1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
শুক্রবার (১৮ সেপ্টেম্বর), রাত ৯টা ২৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি দীপন তালুকদার দীপু। সভাটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সান্টু চৌধুরী।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পূজা উদযাপনকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়। সভায় বিভিন্ন মঠ-মন্দির ও পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar