1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ তৈরির পূর্বাভাস: উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ শ্যামনগরে বেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুরে সকল প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত করার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত বাঘারপাড়ায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ তৈরির পূর্বাভাস: উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (১৯ সেপ্টেম্বর) ২০২৬, দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উত্তর আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানা গেছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নামকরণ করবে বাংলাদেশ।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তটি আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, শনি থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিসহ বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। রাজ্যটির বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar