নিজস্ব প্রতিবেদক
শনিবার (৩ অক্টোবর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, দুইটি ল্যাপটপ ও তিন কার্টন সিগারেটসহ সাতজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার দিবাগত রাতে এসব অভিযান পরিচালনা করা হয় এবং আজ শনিবার এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক সাতজন হলেন তোফাজ্জল হোসেন (৩৭), জসিম উদ্দিন (৩৯), আরাফাত হোসাইন (২৮), আরিফ (৪২), মো. আলামিন গাজী (৩৭), রূপবান বেগম (৩৯) ও এম. এ. মতিন (৩০)। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএনের বক্তব্য
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে।”