1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
শনিবার (৩ অক্টোবর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মৎস্য দপ্তরের অভিযানে ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে আজ শনিবার সকালে কুমার নদের দেবতলা ও দামুকদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানে জব্দ করা জালগুলো কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, “চায়না দুয়ারী জাল দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি জলজ প্রাণির পোনা ধ্বংস করছে। মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, দেশীয় মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার চায়না দুয়ারীসহ বিভিন্ন ক্ষতিকারক জাল ব্যবহার নিষিদ্ধ করেছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত বিরতিতে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar