1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
সোমবার (৫ অক্টোবর) ২০২৬, রাত ৯টা ২০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্তবর্তী জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন বাহিনীর সদস্যরা।

সীমান্ত নিরাপত্তাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ড্রোন, নাইট-ভিশন প্রযুক্তি এবং থার্মাল ক্যামেরার মতো সরঞ্জাম ব্যবহার করছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালানি পণ্য উদ্ধারে প্রতিকূল পাহাড়ি পরিবেশেও নিয়মিত টহল পরিচালনা করছে ৩৭ বিজিবি। এই তৎপরতার ফলে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা হ্রাসের পাশাপাশি স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন বলেন, “বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী দুর্গম এলাকাগুলোতে জওয়ানরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। প্রতিকূল পরিবেশেও দেশের নিরাপত্তা রক্ষায় সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।”

সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও নিয়মিত অভিযানের সমন্বয়ে পার্বত্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় নতুন সক্ষমতা তৈরি হয়েছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় ৩৭ বিজিবির এই ধারাবাহিক কার্যক্রম সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar