1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: বিতর্কিত মন্তব্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ইরানের শীর্ষ নেতাদের হত্যার নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নবীনগর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘারপাড়ার ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ এখন অসহায়দের ভরসার স্থল দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ ৩৭ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কুবিতে প্রযুক্তি উৎসব, বিজয়ীদের ইন্টার্নশিপের সুযোগ

পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ২০২৬, সকাল ১০টা ২১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক তোপকাপি প্রাসাদের পবিত্র নিদর্শন সংরক্ষণাগারে পাঁচশ বছরেরও বেশি সময় ধরে বিরতিহীনভাবে চলছে পবিত্র কুরআন তেলাওয়াত। উসমানি সুলতান প্রথম সেলিমের শাসনামল থেকে শুরু হওয়া এই প্রথায় দিন-রাত পালাক্রমে হাফেজরা কুরআন তেলাওয়াত করেন, যেখানে এক মুহূর্তের জন্যও তেলাওয়াত বন্ধ হয় না।

তোপকাপি প্রাসাদের এই সংরক্ষণাগারে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু পবিত্র স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। ১৫১৭ সালে মিসর বিজয়ের পর পবিত্র নিদর্শনগুলো ইস্তাম্বুলে আনা হয় এবং এরপর থেকেই সেখানে দিন-রাত কুরআন তেলাওয়াতের এ প্রথা চালু হয়।

বর্তমানে ২৮ জন হাফেজ পালাক্রমে এই তেলাওয়াতের দায়িত্ব পালন করেন। একজন হাফেজ প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত তেলাওয়াত করার পর অন্য একজন তাঁর স্থলাভিষিক্ত হন। এভাবে দিন-রাত বিরতিহীনভাবে তেলাওয়াতের ধারা অব্যাহত থাকে।

এই ধারাবাহিক তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিন একটি পূর্ণ কুরআন খতম করা হয়। সে হিসাবে প্রতি বছর প্রায় ৩৬৫টি খতম সম্পন্ন হয়। প্রায় পাঁচ শতাব্দী ধরে পবিত্র নিদর্শনগুলোর সান্নিধ্যে কুরআনের তেলাওয়াত অব্যাহত থাকার এ প্রথাকে উসমানি যুগ থেকে চলে আসা একটি অনন্য ধর্মীয় ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar