1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শুক্রবার (৯ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা ১৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। ঘণ্টায় ১২৮ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে এটি ২০২৬ মৌসুমের প্রথম আটলান্টিক হারিকেনে পরিণত হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ‘ইসাইয়াস’ স্থলভাগে আঘাত হানতে পারে। এর প্রভাবে গালফ উপকূলজুড়ে ৭৫ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, তবে কিছু এলাকায় এই পরিমাণ ২৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের সর্বশেষ পর্যবেক্ষণে দেখা যায়, ‘ইসাইয়াসের’ বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৬৮ কিলোমিটারে অপরিবর্তিত রয়েছে। শুক্রবার এটি সাময়িকভাবে ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শক্তিশালী ‘এল নিনোর’ প্রভাবে এবারের আটলান্টিক হারিকেন মৌসুমটি তুলনামূলক শান্ত ছিল। ১৯০৫ সালের ৮ অক্টোবরের পর এবারই প্রথম মৌসুমের প্রথম হারিকেনটি এত দেরিতে সৃষ্টি হয়েছে।

স্থলভাগে পৌঁছানোর আগে হারিকেনটির শক্তি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে বিপজ্জনক জলোচ্ছ্বাস, শক্তিশালী বায়ুঝড় এবং ভারী বৃষ্টিপাতজনিত বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar