1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় বিচারিক কাজে ডেকে নিয়ে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে উচ্চস্বরে আজান: মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নেত্রকোণায় পুকুরপাড় থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার মাদক উদ্ধার কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির

লোহাগাড়ায় বিচারিক কাজে ডেকে নিয়ে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় বিচারিক কার্যক্রমে সহায়তার কথা বলে ডেকে নেওয়ার পর মুহাম্মদ রিদুওয়ানুল হক (২৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অপরিচিত দুই ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে আমিরাবাদের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।

নিখোঁজ রিদুওয়ানুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমির খান চৌধুরী পাড়ার সৈয়দ আহমদের ছেলে। তিনি সংসার জীবনে দুই সন্তানের জনক এবং স্থানীয় মোস্তাফা সিটির একটি সিসিটিভি ক্যামেরার দোকানে চাকরি করতেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে দুই ব্যক্তি বিচারিক কাজে সহযোগিতার কথা বলে রিদুওয়ানুলকে আমিরাবাদের এক নেতার কাছে যেতে অনুরোধ করেন। এরপর তিনি তাঁদের সঙ্গে নিজের মোটরসাইকেলে রওনা হন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের স্ত্রী রুশ্মি আক্তার বলেন, “আমার স্বামীকে উদ্ধারে আমরা থানায় অভিযোগ করেছি। পুলিশ রাতে আমাদের বাড়িতে এসে তদন্ত করেছে, তবে এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি। আমরা দ্রুত তাঁকে ফিরে পেতে আইনি সহায়তা চাইছি।”

স্থানীয় একটি সূত্রে জানা যায়, সম্প্রতি মোস্তাফা সিটির ওই দোকান থেকে চারটি ক্যামেরা চুরির ঘটনায় রিদুওয়ানুলকে জড়ানো হয়েছিল। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর বিরোধ ও বাকবিতণ্ডা হয়। তবে ক্যামেরা চুরির ঘটনার সঙ্গে তাঁর নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই লুৎফর বলেন, “নিখোঁজ রিদুওয়ানুল হকের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রাতে তাঁর বাড়িতে গিয়ে তদন্ত করেছে এবং তাঁকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar