1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নেত্রকোণায় পুকুরপাড় থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার মাদক উদ্ধার কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির লোহাগাড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় লোহাগাড়ায় বিচারিক কাজে ডেকে নিয়ে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ যশোরের বাঘারপাড়ায় ৯১ পূজা মণ্ডপে চাল বিতরণ অভয়নগরে মাদরাসা অধ্যক্ষের অপসারণসহ নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার

রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
সোমবার (১২ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। সভায় রেঞ্জাধীন জেলাগুলোর অপরাধ পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান ও মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি দ্রুত ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার পাশাপাশি জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া সভায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিআইজি। তিনি পূজামণ্ডপের সুরক্ষা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সভায় পুরস্কৃত করা হয়।

সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar