1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে উচ্চস্বরে আজান: মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নেত্রকোণায় পুকুরপাড় থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার মাদক উদ্ধার কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির

কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
সোমবার (১২ অক্টোবর), সন্ধ্যা ৭টা ১০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে গুজব বা অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাঙ্গামাটির কাউখালী উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগী নির্বাচনের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার চারটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে আর্থসামাজিক তথ্য সংগ্রহ করা হবে। প্রশিক্ষিত কর্মীরা ডিজিটাল ট্যাব ব্যবহার করে এই তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অগ্রাধিকার দেওয়া হবে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজীব হোসেনের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খারেক। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব সহ্য করা হবে না বলে জানান কর্মকর্তারা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন হোসাইন বলেন, “প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ পরিবারের সব সদস্যের সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ভুল বা অতিরঞ্জিত তথ্য না দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করুন।”

কার্যক্রমটি সফল করতে ২৫ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ১৫টি ট্যাব সরবরাহ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে মসজিদ, মন্দির ও গির্জার মাধ্যমে প্রচার চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস কনফারেন্সে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar