1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারত গণতন্ত্রের জননী, দেশে বিতর্কের পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী মোদি ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক আজ বিশ্ব ব্যর্থতা দিবস: ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়তে একতাবদ্ধ প্রত্যাশীর তরুণ সেচ্ছাসেবীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ পাবনার ফরিদপুরে তাল গাছের চাঁরা রোপণ উদ্বোধন নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস জাপানে সেরা ঘুমের প্রতিযোগিতা: বিজয়ীর জন্য ১৪ হাজার ডলার পুরস্কার

ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন হাসপাতাল গেট এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলে হুঁশিয়ারি উচ্চারণ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা। একই সাথে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে স্লোগান দেন তাঁরা। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তা মোড়ে সমাবেশ করে।

এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল আল মামুন শের, মাস্টার হুমায়ুন কবির, পৌর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আনিচুর রহমান, গোলাম সরোয়ার, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বর হোসেন মোল্লা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ, সদস্য সচিব বাবলুর রহমান, যুবদল নেতা সেলিম রেজা, পৌর কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক
এমএ মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেনসহ মহিলাদল ও ছাত্রদলের নেতা কর্মীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar