1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনায় আরও অন্তত ৪০ জন শিশু আহত হয়েছে, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেন। তিনি উদ্ধারকাজ দ্রুত শেষ করার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

তদন্তের নির্দেশ

প্রাদেশিক শিক্ষা বিভাগ ঘটনাটি তদন্তের জন্য বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar