1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত - bdtelegraph24.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার আজ ১৯৮তম জন্মদিন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের অস্বাভাবিক দাম বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নে বছরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটির ফ্রান্সে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, মস্কোর মসজিদ নির্মাণে শতকোটি ডলারের অনুদান গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সাথে খাসিও কিনলেন শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার প্রতিবাদে লাখ টাকার গরু নিয়ে জবিতে শিক্ষার্থীদের মিছিল শ্যামনগরে মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর), রাত ৮টা ৩৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ এখনো চূড়ান্ত হয়নি।

এর পরিপ্রেক্ষিতে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের চলমান প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar