1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ময়মনসিংহে বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা - bdtelegraph24.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার আজ ১৯৮তম জন্মদিন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের অস্বাভাবিক দাম বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নে বছরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটির ফ্রান্সে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, মস্কোর মসজিদ নির্মাণে শতকোটি ডলারের অনুদান গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সাথে খাসিও কিনলেন শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার প্রতিবাদে লাখ টাকার গরু নিয়ে জবিতে শিক্ষার্থীদের মিছিল শ্যামনগরে মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী

ময়মনসিংহে বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা ১৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। অভিযুক্ত দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী হওয়ায় তাদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

ঘটনাটি ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্তরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছিল। তদন্ত শেষে বুধবার সন্ধ্যায় প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।”

ঘটনার একটি ভিডিও গত মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে বুধবার তদন্তের নির্দেশ দেয়া হয়। বিদ্যালয় সূত্র জানায়, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে অফিসকক্ষে ওই দুই শিক্ষকের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির একটি সন্তান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar