1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চার বছরের শিশুকে নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী পলাতক শ্যামনগরে যুবকদের অংশগ্রহণে ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার কর্মশালা ও বৃক্ষরোপণ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড: রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০ সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পরিকল্পনা ও সদিচ্ছায় পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ: প্যারিসে ব্যাপক লুটপাট, গ্রেপ্তার ১২০০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (১৭ অক্টোবর) ২০২৬, বিকেল ৫টা ১৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার রাজধানী প্যারিসে বিক্ষোভকারীরা বিভিন্ন দোকানে ব্যাপক লুটপাট চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংঘর্ষে ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্যারিস থেকে এএফপি জানায়, কালো হুডি পরা মুখোশধারী লোকজন দল বেঁধে দোকানের ধাতব শাটার ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকানের তাক থেকে সিগারেট, সানগ্লাস, পোশাক, গয়না ও খাবারসহ বিভিন্ন পণ্য লুট করে। এ সময় অনেককে সুপারমার্কেট থেকে কেক, ফলের রস ও মদভর্তি ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাস আগে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের পর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শনিবার দেশজুড়ে লাখ লাখ মানুষ সমাবেশে যোগ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, রাজধানীসহ বিভিন্ন শহরে আয়োজিত মিছিলগুলোতে ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়ন সিজিটি জানিয়েছে, এতে ৮ লাখ মানুষ অংশ নিয়েছেন।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে বিভিন্ন বস্তু ও আতশবাজি নিক্ষেপ করেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। রাজধানীর প্লাস দ্য লা রিপাবলিক চত্বরের কাছে সড়কজুড়ে ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং একগাদা জ্বলন্ত সাইকেল থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার বলেন, রাজধানীর পুরো সড়ক বিধ্বস্ত হয়ে গেছে। তিনি প্রতিবাদ জানানোর মৌলিক অধিকার এবং অগ্রহণযোগ্য সহিংসতার মধ্যে পার্থক্য করার আহ্বান জানান।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু শনিবার রাতে এই তীব্র সহিংসতার নিন্দা জানান। তিনি বলেন, এই ঘটনায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar