1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯ ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
সোমবার (১৯ অক্টোবর ২০২৬), দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির সভাপতিরা। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের ভিড় সামলানো এবং গভীর রাতে মন্দির পাহারায় আনসার সদস্যদের ভূমিকা প্রশংসিত হয়েছে।

পূজামণ্ডপগুলোতে আনসার ও ভিডিপি সদস্যদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কমিটির সভাপতিরা জানান, আনসার সদস্যরা সার্বক্ষণিক সতর্ক থেকে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতায় আয়োজকরা অত্যন্ত সন্তুষ্ট।

পূজার সময় দর্শনার্থীদের ভিড় সামলানো ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সভাপতিরা বলেন, পূজার সময় দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। এ সময় আনসার ও ভিডিপি সদস্যরা প্রবেশপথে সতর্ক অবস্থান নেন এবং শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় পূজার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

রাতের নিরাপত্তার বিষয়ে কমিটির নেতারা জানান, পূজা শেষে রাতে বিশ্রামের সময়ও আনসার সদস্যরা মন্দির পাহারা দেন। তারা সারারাত জেগে সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন, যার ফলে আয়োজকরা নিশ্চিন্তে থাকতে পারেন।

আনসার সদস্যদের এই দায়িত্বশীলতা আমাদের আস্থা আরও বাড়িয়েছে। তাদের এমন সক্রিয় ভূমিকার কারণে আমরা আয়োজন নিয়ে অনেক বেশি সন্তুষ্ট।

আনসার ও ভিডিপি সদস্যদের এই তৎপরতা ফরিদপুর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে স্থানীয়রা মনে করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar