1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
মঙ্গলবার (২০ অক্টোবর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে নিজ বাড়ির ভেতর থেকে আছিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধ নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার খালা মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একা ছিলেন আছিয়া বেগম। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর খাটের ওপর তাঁর গলাকাটা লাশ দেখতে পান।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর মা ও খালা বাড়িতে থাকতেন। খালা বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধ নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে এবং অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে।”

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখন বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar