মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই ওই এলাকায় তাকে খাবার কুঁড়াতে দেখা যেতো।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পরপরই ইজিবাইক ফেলে চালক পালিয়ে যান। তাই চালককে আটক করা সম্ভব হয়নি।
ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা আক্তার জানান, ব্যাটারিচালিত ইজি বাইকটিতে তারা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এসময় দ্রুতগতির ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ইজিবাইক চালক পলাতক রয়েছে।