1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের কাছ থেকে অর্থ দাবি, রায়ের নকল সংগ্রহে হয়রানি এবং মামলার আদেশ বাস্তবায়নে বিলম্বের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভূমি অফিস পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দের সঙ্গে বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরীর বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বলে জানা গেছে। জবাবে সরকারি অফিসে তালা দেওয়া যায় না বলে মন্তব্য করেন ইউএনও।

ভূমি অফিসের নাজির শাহেদ ও অফিস সহকারী রবিউলের বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে সেবাপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, টাকা না দিলে কাজ আটকে রাখা হয়।

বাগ্‌বিতণ্ডার বিষয়ে এটিএম জাহেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসের অনিয়ম নিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন—এমন একাধিক অভিযোগ তাঁদের কাছে এসেছে। এর ধারাবাহিকতায় একজন স্থানীয় সচেতন ও রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি ভূমি অফিস পর্যবেক্ষণে যান। সেখানে সাধারণ মানুষের কাজ ঘুষ ছাড়া করতে অনীহা দেখানো হচ্ছে বলে তাঁর মনে হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

জাহেদের দাবি, তিনি এর প্রতিবাদ জানিয়েছেন এবং ইউএনও তাঁর সঙ্গে উত্তেজিত আচরণ করেছেন। ভূমি অফিসের অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।


এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আখন্দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar