1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন চার শতাধিক রোগী - bdtelegraph24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ।   বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণে অপারগতাঃ ছেলে গ্রেপ্তার বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন চার শতাধিক রোগী নবীনগরে ড্রাগন চাষে সম্ভাবনা, ৩৫ লাখ টাকা আয়ের স্বপ্ন আলী আজ্জমের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ টঙ্গীর গাজীপুরায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইসলামবিরোধী আখ্যা দিয়ে দৃষ্টিশক্তি ফেরানোর অস্ত্রোপচার নিষিদ্ধ করল তালেবান

নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন চার শতাধিক রোগী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অর্থাভাবে কিংবা দূরত্বের কারণে যাঁদের নিয়মিত চক্ষু চিকিৎসা নেওয়া কঠিন, তাঁদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাশিবির। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা বিটঘর বাজারের পশ্চিম পাশে রশিদ রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ শিবিরে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল, কুমিল্লার পরিচালনায় শিবিরে ১১ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। এ সময় রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং বিভিন্ন চক্ষু সমস্যার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছানিসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত যেসব রোগীর অস্ত্রোপচার প্রয়োজন, তাঁদের হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মাদ সাজেদুল ইসলাম পলাশের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত শিবিরে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিম। এতে সভাপতিত্ব করেন রশিদ রাশিদা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আলমগীর কবির। সার্বিক সহযোগিতায় ছিলেন বিটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম বুলবুল।

আয়োজকরা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতা ও যাতায়াতের সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এসব মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে এমন আয়োজন সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় রোগীরা। তাঁদের মতে, এলাকার কাছাকাছি এমন উদ্যোগের ফলে দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার ভোগান্তি ও ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar