1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরাইয়া জান্নাত: প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে - bdtelegraph24.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ইতালিজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের বিক্ষোভ, দাবি জীবনযাত্রার ব্যয় কমানো পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু নিষেধাজ্ঞা শেষে সাগর-নদীতে ইলিশ শিকারে ৫ লক্ষাধিক জেলে শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ বনবিভাগ ড্রোন দিয়ে জেলে ধরতে পারে, কিন্তু ডাকাত ধরতে পারে না, দাবি জেলেদের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরাইয়া জান্নাত: প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমে নি দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ  বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণে অপারগতাঃ ছেলে গ্রেপ্তার

বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরাইয়া জান্নাত: প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪০ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (৩০ অক্টোবর) ২০২৬, বিকেল ৪টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি থেকে উঠে আসা সুরাইয়া জান্নাত খান বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হিসেবে ইতিহাস গড়েছেন। ১৯৮৯ সালে পুরুষপ্রধান এই পেশায় নারীদের অংশগ্রহণ যখন ছিল বিরল, তখন নিজের যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এই গৌরব অর্জন করেন।

চট্টগ্রাম কমার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৮৫ সালে এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানিতে আর্টিকেলশিপের মাধ্যমে পেশাগত যাত্রা শুরু করেন সুরাইয়া জান্নাত। চার বছরের কঠোর পরিশ্রম শেষে ১৯৮৯ সালে তিনি সিএ হিসেবে স্বীকৃতি পান। কলেজে পড়ার সময় সিএ হওয়ার স্বপ্নের কথা জানালে বিদ্রূপের শিকার হতে হয়েছিল তাঁকে, তবে সেই অভিজ্ঞতায় দমে না গিয়ে তিনি নিজেকে প্রমাণের সংকল্প আরও দৃঢ় করেন।

পেশাগত প্রস্তুতির সময় সংসার ও সন্তানের দায়িত্ব সামলানো ছিল বড় চ্যালেঞ্জ। পরিবারের সমর্থন ও আত্মবিশ্বাসের জোরে তিনি সেই বাধা অতিক্রম করেন। কর্মজীবনের শুরুতে ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেনে দায়িত্ব পালনের পর তিনি বিশ্বব্যাংকে যোগ দেন। সেখানে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বর্তমানে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫-২৬ মেয়াদের জন্য নির্বাচিত হয়ে তিনি পেশাগত শিক্ষা, আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষার মানোন্নয়নে কাজ করছেন।

পেশাগত সাফল্যের পাশাপাশি নিজ এলাকা চুনতির সামাজিক উন্নয়নেও তিনি সক্রিয়। চুনতি লাইট হাউজ ও গ্রামীণ ডিজিটাল পাঠাগারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। সুরাইয়া জান্নাতের এই পথচলা প্রতিকূলতা জয় করে লক্ষ্যে পৌঁছানোর এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar