1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি - bdtelegraph24.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরের ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর বনদস্যু নির্মূলে দাবিতে শ্যামনগরে ৫ম দিনের বিক্ষোভ সমাবেশ নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুন পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের লগ কাটার অভিযোগ মানববন্ধন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭ জন খবরটি পড়েছেন

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর।

উপজেলার গোকর্ণ, পুর্বভাগ, হরিপুর,কুন্ডা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত জনগুরুত্বপূর্ণ ‘কুকুরিয়া খাল’ দীর্ঘদিন ধরে স্থানীয় লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে রয়েছে। খালটির ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি বহুদিনের হলেও এখনো তা বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে চার ইউনিয়নের বাসিন্দাদের প্রতিনিয়ত ঝুঁকি ও ভোগান্তি নিয়ে খাল পারাপার করতে
হচ্ছে।

চার ইউনিয়নের সংযোগস্থলে বয়ে যাওয়া কুকুরিয়া খালটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ হাজারো শ্রেনিপেশার  মানুষ এই পথ ব্যবহার করেন। তবে বর্ষা মৌসুমে খালের পানির স্রোত বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য একটি সেতু নির্মাণ হলে চার ইউনিয়নের লাখো  মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। তাই তারা দ্রুত সরকারি উদ্যোগে এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
ইতোমধ্যেই গোকর্ণ কুকুরিয়া খালে ব্রীজ  নির্মাণের দাবীতে জাতীয় সংসদে জোড়ালো বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া-১( নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এমপি এম এ হান্নান।

জানাযায়, ১৯৯৯-২০০০ অর্থবছরে পাউবো এ খালের ওপর ৩৯ মিটার দীর্ঘ সেতু ও ছয় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে। ২০২২ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ঐ বছরেই সাপোর্ট টু রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৬৯ মিটার নতুন সেতু নির্মাণের জন্য সাত কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়। ‘অর্থ সংকট’ দেখিয়ে সেই প্রস্তাব পাস করা হয়নি। এরপরও কয়েকবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সাড়া মেলেনি।

গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, ‘উপজেলা থেকে জেলা পর্যন্ত গিয়ে দাবি জানিয়েছি। জরুরি প্রকল্প তালিকায় নামও উঠেছে। কিন্তু চার বছরেও দরপত্র হয়নি।’

স্থানীয়দের ভাষ্য, কুকুরিয়া খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে কয়েকটি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবার সুযোগ আরও সহজ হবে।

এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে কুকুরিয়া খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, আর আশ্বাস নয়, তাঁরা চান বাস্তবায়ন। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে কুকুরিয়া খালের ওপর দ্রুত সেতু নির্মাণ করে নিরাপদ ও সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হোক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar