1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাবিপ্রবিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্ভাবনী প্রকল্প আহ্বান, বিজয়ীদের ১ লাখ টাকা সহায়তা - bdtelegraph24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আসামে উচ্ছেদ অভিযান: মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের তথ্য গুজব: পেট্রোবাংলা নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১, আহত ১ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন বাঘারপাড়ায় মা-ছেলেকে হত্যার রহস্য উদঘাটন, স্বামী আটক কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান

রাবিপ্রবিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্ভাবনী প্রকল্প আহ্বান, বিজয়ীদের ১ লাখ টাকা সহায়তা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে উৎসাহিত করতে ‘ফ্রুগ্যাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৭’ শীর্ষক আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সোশ্যাল ইনোভেশন ল্যাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ ও ব্যাচের সমন্বয়ে দল গঠন করে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বাড়াতে ভূমিকা রাখতে পারবে।”

তিনি কাপ্তাই লেকের মৎস্য সম্পদ বৃদ্ধি, মাছ ধরার নিষিদ্ধ সময়ে মৎস্যজীবীদের বিকল্প জীবিকা, হালদা নদীর মা মাছ সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য সরবরাহের মতো বিষয়ে উদ্ভাবনী প্রকল্প তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাবের হেড অব ইনোভেশন সামিন নওয়ার কাশমী জানান, আগামী ২৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে তিন থেকে পাঁচ সদস্যের দল গঠন করে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, “বিজয়ী দলগুলো তাদের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগও থাকবে।”

অনুষ্ঠানে ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের টেকনিক্যাল অ্যাডভাইজর মো. মোকাররম হোসেন পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন সক্ষমতা নিয়ে আলোচনা করেন। তিনি তামাক চাষের পরিবর্তে কৃষিজীবীদের আলু ও ভুট্টা চাষ এবং মৎস্য চাষে সম্পৃক্ত করার পাইলট প্রকল্পের সফলতা তুলে ধরেন।

অনুষ্ঠানে রাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. তানজিম মাহমুদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar